হাসপাতালে করোনার নমুনা দিতে এসে যুবকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ নরসিংদীতে করোনার নমুনা দিতে এসে টুটুল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে নরসিংদী জেলা কোভিড হাসপাতলে এ ঘটনা ঘটে। মৃত টুটুল মিয়া রায়পুরা উপজেলার ভিটি মরজাল এলাকার শাজাহান মিয়ার ছেলে।

নরসিংদী জেলা কোভিড হাসপাতলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা কোভিড হাসপাতল সূত্রে জানা যায়, টুটুলের গত ৪ থেকে ৫ দিন ধরে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট ছিলো। তিনি বাড়িতে চিকিৎসা নেওয়ার পরও তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় এবং এগুলো করোনার উপসর্গ হওয়ায় করোনা টেস্টের সিদ্ধান্ত নেন। বুধবার সকালে মাকে নিয়ে হাসপাতালে করোনার নমুনা দিতে আসেন টুটুল। হাসপাতালে আসার পর টুটুলের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার মা কত্যর্বরত টেকনোলজিস্টদের আগে নমুনা নেওয়ার অনুরোধ করেন। পরে টেকনোলজিস্টরা অবস্থা খারাপ দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা কোভিড হাসপাতলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, টুটুলের নমুনা দিতে আসার পর শ্বাসকষ্ট বেড়ে গেলে আমরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ঢাকা নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে জানাজা শেষে দাফন করা হবে।