জেষ্ঠ্য প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ রাত ৮টায় সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় এ অনুষ্ঠান এক যোগে সম্প্রচার হবে।
রোববার (১৫ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আগামী ১৭ মার্চ রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’ বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় একযোগে সম্প্রচার হবে।


