৩০ শে জানুয়ারী চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০১৯ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার অজো পাড়া গায়ের সেই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের ধার ঘেষে উপজেলার অন্যতম আধুনিক বিদ্যানিকেতন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানীর এসএসসি-২০১৯ পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী ছয় দিন ব্যাপী ট্রেনিং এর জন্য খুলনায় অবস্থান করায় অনুষ্ঠানটি আগামী ত্রিশে জানুয়ারী অনুষ্ঠিত হবে বলে বিদ্যালয় কতৃপক্ষ আশাবাদ ব্যাক্ত করেছেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোকেয়া রহমানের সহধর্মী বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান । এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃদ ও সকল শিক্ষকসহ বর্তমান এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত থাকবে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী বলেন আমার ছয় দিন ব্যাপী ট্রেনিং, সাতাশ তারিখে উপজেলাব্যাপী বিজ্ঞান কুইজ এবং স্কুল ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হবে ।
এতোগুলো কাজ একত্রে চলবে তারপরও পূর্ববছরগুলোর ন্যায় এবারও নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জাকজমক পূর্ণ ভাবে পালন করা হবে বলে আমরা মনে করি । বিদ্যালয়ের ঐতিহ্য, আমাদের ঐতিহ্য, সমাজের ঐতিহ্য, অভিভাবকদের আশা ভরসাকে সফলতার দ্বারপ্রান্তে পৌছানোর জন্য আমার শিক্ষকবৃন্দ বদ্ধ পরিকর । আমার বিদ্যালয় উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি । আর এই সুনাম অক্ষুন্ন রাখতে আমি এবং আমার শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছি । তিনি আরও বলেন ত্রিশে জানুয়ারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সকল বিদায়ী শিক্ষার্থীসহ অভিভাবকগণ, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে উপস্থিত হতে অনুরোধ জানাচ্ছি । সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সুন্দর হবে এবং সকলেই মিলে শিক্ষার্থীদের জ্ঞানমূলক তথ্য ও উপদেশ দিতে সক্ষম হবো ।