কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ মা ইলিশ শিকারের অপরাধে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় যৌথ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৬ জেলেকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ৩.৩৮ লক্ষ মিটার জাল এবং ০.০৪২৯৩ মেট্রিন টন মা ইলিশ। ২৮ জনকে জেল জরিমানা করতে সক্ষম হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, তেঁতুলিয়া নদীর ৩৯ কিলেমিটার নদী মা ইলিশ সংরক্ষণ আওতায় নিয়ে জেলেদের মা ইলিশ ধরার নিষিদ্ধ ঘোসনা করা হয়েছে। গত ৭ অক্টোর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ আইন বলবৎ থাকবে। মা ইলিশ সংরক্ষনে ২০ অক্টোবর পর্যন্ত ১৫ টি কোর্ট এবং ৭ টি অভিযান চালানো হয়েছে। অভিযান কোর্ট মাধ্যমে বিভিন্ন সময় জাল ও মাছ উদ্ধার এবং জেলেকে আটক করা হয়। উপজেলার নির্বাহী অফিসার উপস্থিতিতে জাল পুড়িয়ে এবং মাছ এ তিম গরীবদের মধ্যে বিতরন করা হয়। আটককৃত জেলেদের মামলা দিয়ে জেলে এবং জরিমানা করেন৷
এদিকে মা ইলিশ সংরক্ষ নিয়ে রয়েছে অভিযোগ। তেতুঁলিয়া নিদিষ্ট জায়গায় মা ইলিশ শিকার হচ্ছে। তেঁতুলিয়া নদীর ইলিশ গ্রামা লে বিক্রি চলছে। নামে অভিযান চললে অবাধে ইলিশ শিকার হচ্ছে। এ ইলিশ রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা ফ্রিজে যাচ্ছে বলে নাম প্রকাশে একাধিক সূত্র জানান।
অবরোধ অভিযান টহলের খোজ নিয়ে জানাগেছে, জেলার উত্তর পূর্ব সীমান্ত তেঁতুলিয়া নদী থেকে অবৈধ জাল ও মা ইলিশ উদ্ধার টহলে রয়েছে কাস্ট গার্ড। বিসিজিএস বগুড়ার কর্তাব্যরত কর্মকর্তা এম রেজাউল করিম সিপিও নেতৃত্বে ২১ অক্টোবর পযন্ত ১লဴ ২৬ হাজার মিটার কারেၻ জাল এবং ১১ হাজার মিটার ᑷতার জাল ৪৪০ কেজি ইলিশ উၳার করেন৷ কোস্ট গার্ড থেকে ইমরান হোসাইন জানান, এ মাসের ৭ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষন অভিযান শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।
২১ অক্টোবর রবিবার তেতুঁলিয়া নদীর অবস্থা খোজ নিতে গিয়ে জানাগেছে, রবিবার দুপরে উপজেলার তেতুঁলিয়া নদীর চর রায়সাহেব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পার্শ¦বর্তী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র কাদের হাং (৩৮), মজিবুর মাতুব্বরের পুত্র সাগর মাতুব্বর(৪৮), খোরশেদ মৃধার পুত্র ফয়জুল মৃধা (৩২) এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য তাজুল ইসলাম(৫০)। পরে জেলেদের প্রত্যেককে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইবনে আল জায়েদ। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বাউফল উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মো: জসীম উদ্দিন মুঠোফোনে জানান, তেতুঁলিয়া নদীর মা ইলিশ সংরক্ষণ অভিযোন চ্যালেঞ্জিং রয়েছে। তেতুঁলিয়া নদীর পূর্ববতী সীমান্ত হচ্ছে ভোলা জেলা। ভোলার জেলেরা এ নদীতে মাছ শিকার করে থাকে। বিশেষ করে তেতুলিয়া নদীর খানকায় এলাকা রায়সাহেব বান্দরিয়া এবং নিমদী তিন টি জায়গা ঝুকিপূর্ণ। এখানে টহল দিতে গিয়ে জেলেদের হামলা শিকার হতে হয়। এ ক্ষেত্রে নৌবাহিনী সহযোগিতা প্রয়োজন বলে মনে করেছি।


