৪০ পিস ফেনসিন্ডিল উদ্ধার কাটাখালী হায়ওয়ে পুলিশ

এম এম সি মেহেদী হাসানঃ বাগেরহাটের ফকিরহাটে এক পরিবহন যাত্রীর কাছ থেকে ৪০ পিস ফেনসিন্ডিল উদ্ধার করেছে কাটাখালী হায়ওয়ে পুলিশ।
সোমবার সাকাল ১০.৩০ মিনিটের সময় খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ওই যুবককে ফনসিন্ডিল সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম মো. ইফতেখার হোসেন (৪৫)। ইফতেখার রাজবাড়ি জেলার সদর উপজেলার কাজিকান্দা গ্রামের ইহসান উদ্দিন এর ছেলে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সোমবার সকাল ১০.৩০ মিেিনিটর সময় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বনফুল পরিবহন যোগে মাদকের একটি চালান যাওয়ার খরব পেয়ে পুলিশ নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরিবহনটি নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে পুলিশ যাত্রীদের তল­াশি শুরু করে। ব্যাগ তল­াশির সময়ে মো ইফতেখার হোসেন এর ব্যাগ থেকে ৪০ পিস ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। সে এই ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।