হরিপুর প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৫ নং হরিপুর সদর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম ডিলার , ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান মংলাসহ হরিপুর সদর ইউনিয়ন পরিষদের পুরাতন সদস্যগন। জনাব আতাউর রহমান মংলা অত্র হরিপুর সদর ইউনিয়নের দায়িত্ব নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম ডিলার এর নিকট তার ক্ষমতা হস্তান্তর করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম ডিলার ৫নং হরিপুর সদর ইউনিয়ন পরিষদের জনগণের উদ্দেশ্যে তার মূল্যবান ভাষণ প্রদান করেন । তিনি আরও বলেন জনগণ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে তিনি সচেতন থাকতে বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ মিজানুর রহমানসহ সকল কর্মচারী গণ ও এলাকার গণ্যমান্য সুধীজন। পরিশেষে মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


