মোঃ জয়নাল আবেদীন রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির নতুন অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদ আহমেদ যোগদান করেছেন। গত ০৮ মার্চ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন তাকে ফুলের শুভেচ্ছা জানান এছাড়া নিজ দপ্তরে পূর্বে কর্মরত ৫০ বিজিবি ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম কে বিদায় সংবর্ধনা জানিয়েছেন তিনি। এসময় ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন উপস্থিত ছিলেন।


