এইচ এম কাওছারঃ বরগুনা অামতলী উপজেলার অামতলী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।
আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার চার প্রার্থীর মধ্যে জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, চাঁন মিয়া নামের তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় মোঃ মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আমতলী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন,অামতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাত্র একজন প্রার্থী থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ২১ অনুসারে সেই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা নেই বিধায় বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র মতিয়ার রহমান প্রতিক্রিয়ায় বলেন, আমাকে মেয়র প্রার্থী মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দলের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ নিয়ে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।


