আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের জে এসসিতে শতভাগ পাশের পর অভিভাবকরা অপেক্ষার প্রহর গুণছিলো বৃত্তির জন্য। জে এসসিতে সেরা হয়েছিলো চার শিক্ষার্থী। তারা হলো অত্র বিদ্যালয়ের বর্তমানে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ হোসেন, মোছাঃ মার্জিয়া জামান, মেহেজাবীন সাইফ সনি, মোছাঃ কামরিন্নাহার।
অভিভাবকদের অপেক্ষার প্রহর শেষ হয়েই যেনো আজ চার শিক্ষার্থীসহ অভিভাবকদের মুখে হাসির ঝলক দেখা গিয়েছে। সোমবার (৩ মার্চ) যশোর বোর্ড কর্তৃক প্রকাশিত বৃত্তির তালিকায় দেখা মিলেছে সনামখ্যাত সেই সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানীর চার সেরা শিক্ষার্থীর নাম। তন্মধ্যে ট্যালেন্টপুলে উপজেলার সেরা স্থান দখল করেছে সম্মিলনীর মোঃ সোহাগ হোসেন, মোছাঃ মার্জিয়া জামান এবং মেহেজাবীন সাইফ সনি। এছাড়া মোছাঃ কামরিন্নাহার সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। বিদ্যালয়ের ছুটির পরে প্রধান শিক্ষক এমএম মহব্বত আলী সকল ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের নিয়ে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের চার সেরা শিক্ষার্থীর শুভাচ্ছা জানান। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ শিক্ষকগণ চারজন বৃত্তি পাওয়ায় খুবই খুশি।


