বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ‘স্বাধীনতা আর ক্ষুধা মুক্ত দেশ গড়া’ : তোফায়েল

আল-আমিন এম তাওহীদ ভোলাঃ  ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি স্বপ্ন ছিল। একটি ছিল স্বাধীনতা আরেকটি ছিল এই দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। তার একটি স্বপ্ন পুরণ হয়েছে, আরেকটি স্বপ্ন পুরণ করতে দেয়নি ঘাতকরা। ১৫আগস্ট স্ব-পরিবারে হত্যা করে সেই স্বপ্নের অগ্রগতি বাধাগ্রস্থ করেছে।

মঙ্গলবার (২৬মার্চ) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর পর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। সুতারাং আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের কাছে মর্যাদার আসনে। একটি দল বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল এবং বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি। দেশের তরুণ প্রজম্মকে চিনতে হবে এবং জানতে হবে সেই মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু।

জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেরফ হোসেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত জেলা প্রশাসক মোজাইদুল হক ও জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমূখ।

জেলা প্রশাসনের উক্ত অনুষ্ঠানে ভোলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করেন প্যারেড এবং নানা ধরণের ডিসপ্লে প্রদর্শণ করে দর্শকদের মাঝে।

এদিকে জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ৬টা ১মিনিটে এবং যুঘিরঘোল মুক্তিযোদ্ধা বধ্য ভুমিতে শহিদের স্মৃতিস্তম্ভে বিন¤্র শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আ.লীগ, জেলা যুবলীগ, ভোলা প্রেসক্লাব, পৌর আ.লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো।

এছাড়াও ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১টায় মহান ২৬ শে মার্চ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ এমপি।