মোরেলগঞ্জ-ইন্দুরকানি মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ইন্দুরকানি জেলা মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে মোরেলগঞ্জ ছোলম বাড়িয়া বাসস্টান্ডে প্রধান অতিথি হিসেবে এ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মোজাম্মেল হোসেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বাগেরহাট সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিন্টুসহ অনেকে।

“জেলা মহাসড়ক যথাযথ মান মান ও প্রশস্থতায় উন্নীতকরণ (খুলনা জোন)”-প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ইন্দুরকানি ঘোষেরহাট পর্যন্ত ১১ দশমিক ১৩ কিলোমিটার সড়ক পুণ নির্মান, প্রশস্তকরণ ও সংশ্লিষ্ট কালভার্ট মোট ৩০ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২০ সালের ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্ত করবেন।