মেয়র আতিকের কাছে নৌ প্রতিমন্ত্রীর ত্রাণ হস্তান্তর

বিশেষ প্রতিবেদকঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ’র (এসসিবি) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলামের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেছেন।

রোববার (১৯ এপ্রিল) ঢাকায় বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, লবণ ও সাবান রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে এসসিবির চেয়ারম্যান রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এসব ত্রাণসামগ্রী ঢাকা উত্তর সিটি করপোরেশন দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করবে। করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তায় এর আগে এসসিবি গত ১২ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিকট দু’হাজার প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করে। বাংলাদেশ