পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ উজ্জল মিয়া (২৩) নামে এক ডক ইয়ার্ড (জাহাজ নির্মাণ) শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার বরছাকাঠি এলাকায় এদুর্ঘটনা ঘটে।

উজ্জল ঢাকার দোহার এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ উপজেলার বালিহারি গ্রামের শশুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে বরছাকাঠির মিলনের ডক ইয়ার্ডে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই ডক ইয়ার্ডে কাজ করছিলেন উজ্জল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।