উলিপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রায় ৬’শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১১ জুন) সকালে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা থেকে পরিচালিত ইট’স হিউমেনেটি নামের সামাজিক সংগঠনের উদ্যোগে প্রতিজন কর্মহীন মানুষের মাঝে ৫কেজি চাউল, ৪কেজি আটা, ১কেজি ডাউল, হাফ কেজি চিনি, হাফ কেজি তেল, হাফ কেজি লবন বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন,কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরনে সহযোগীতা করেন প্রান-বি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সেচ্ছাসেবকবৃন্দ।