করোনায় আক্রান্ত বিমানবন্দরের নির্মাণ প্রকল্পের ৩১ কর্মী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ কর্মীর করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মফিদুর রহমান বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ নির্মাণকর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘প্রতিদিন কাজে যোগ দেয়ার আগে নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্প সংশ্নিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।’