করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতি হয়েছে তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন নিচ্ছেন না।
সোমবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
তিনি বলেন, ‘এখন স্যার স্বাভাবিক অবস্থায় আছেন। সকালে তার খাওয়া-দাওয়া হয়েছে, নাস্তা-পানি খাওয়া হয়েছে। এখন তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না। আজকে তৃতীয় দিনের মতো তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে রয়েছেন। গতকালের চেয়ে আজকে ভালো রয়েছেন স্যার।’
মো. ফরহাদ আরও বলেন, ‘করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহর ছেলে ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। তারাও মোটামুটি ভালো আছেন।’
গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট হচ্ছে। তিনি অক্সিজেন নিচ্ছেন।


