অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক  ও ত্রান সামগ্রী  বিতরণ

হরিপুর , (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩নং বকুয়া ইউনিয়নের গত ২৮ শে ডিসেম্বর  ভয়াবহ অগ্নি কান্ডে ৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, ঢেউ টিন ও চেক বিতরণ করেন, জনাব মোঃ মাহবুবুর রহমান জেলা প্রশাসক   ঠাকুরগাঁও।
হরিপুর উপজেলায় উপস্থিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও  মোনাজাত শেষে তিনি বলেন, বৈদ্যুতিক বাতি দিয়ে অগ্নি কান্ডে তেমন করার কিছু থাকে না, তবে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। হরিপুর থানায় পরিদর্শনে প্যারেড সালাম গ্রহণ ও আইন শৃঙ্খলা হরিপুর মহিলা কলেজ পরিদর্শন ও, সরকারি  বিভিন্ন অফিসের খোঁজ খবর  নেন।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃজিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ  একে এম শরিফুল হক,জনাব মোঃ তাজুল ইসলাম,ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপুর থানা।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব  মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, সহ-সভাপতি হরিপুর উপজেলা আওয়ামীলীগ,এস এম আলমগীর, সাধারণ সম্পাদক, হরিপুর উপজেলা আওয়ামী লীগ।সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল,মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি।
জনাব মোঃ আবু তাহের চেয়ারম্যান ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ শাহাজাহান সরকার চেয়ারম্যান ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ,জনাব মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান ৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ
ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।