অতিরিক্ত আরোহী ও হেলমেট ব্যতিত গাড়ি চালানোর কারণে মামলা

আনোয়ার হোসেন; হরিপুর সংবাদদাতাঃ সচেতনার অভাবে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অকালে ঝরছে প্রান,পঙ্গুত্ব বরণ করছে হাজারো মানুষ। নো ড্রাইভিং নো হেলমেট প্রতিপাদ্য বিষয়ে জনগণকে  সচেতনতার জন্য  ইতিপূর্বেই বিভিন্নসময়ে লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচী গ্রহণ করে ট্রাফিক পুলিশ ঠাকুরগাঁও। সড়ক পরিবহন আইন ২০১৮  বাস্তবায়ণের জন্য সারা দেশে কিছুটা সময় শিথিল করলেও। এখন সেই সময় পেরিয়ে গেলে নানাবিধ সমস্যা কারণে অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে পারেনি।

অপর দিকে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়ায় সড়কের ঘটছে দূর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় রোধে হরিপুর  ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নির্দেশনায় ৮-৩-২০২০ ইং তারিখে  উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এস আই মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসে। হেলমেট বিহীন গাড়ি  চালানো অতিরিক্ত আরোহী বহনে কারণে মামলা হয়। অতিরিক্ত যাত্রী ও হেলমেট বিহীন  গাড়ির  চালক মোঃ নাজমুল হুদা, পিতাঃ মোঃ আশরাফুল ইসলাম, গ্রামঃ শিংহাড়ী, উপজেলা হরিপুর, ঠাকুরগাঁও।গাড়ির চেচিস নং ৮৯১৯১ (১০০ সি সি) ৯২(১) ধারায় মোটরযান আইনে  নথিভুক্ত করে।আগামী ১৫-৩-২০২০ তারিখে  টাকুরগাঁও ট্রাফিক পুলিশ অফিসে হাজির হওয়ার নির্দেশ প্রদান করে।