অতি দারিদ্র্যের জন্য ৪০দিনের কর্মসূচি না,এ যেন গল্প গুজবের কর্মসূচি?

আনোয়ার হোসেনঃ জেলায় জেলায় গ্রাম্য অঞ্চলে ৪০ দিনের কর্মসূচির নামে চালু হয়েছে, সেই কর্মসূচি ত্রান মন্ত্রনালয়ের অধীনে প্রতিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস দেখভাল করলেও, শ্রমিকেরা সারাদিন গল্প গুজব করে সময় কাটান।
প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কর্মসূচির সভাপতি আর একজন লেবার সরদারের নেতৃত্বাধীন ৪০দিনের কর্মসূচি পরিচালিত হয়।সকাল নয়টা উপস্থিত হয়ে  দিনের হাজিরা লেবার সরদার উপস্থিতিতে। দু,চার ডালি মাঠি কাটার পর সারা দিন চলে গল্পের আসর।আবার কেউ ব্যক্তি গত কাজে চলে যায়,আর মেয়েরা মাথার উকূন উঠানো ব্যস্ত। এদিকে অগ্রহায়ণ মাসে আমন ধান মৌসুমে শ্রমিক সংকটে গেরস্থ দিশেহারা।
নাম প্রকাশ শর্তে সাবেক প্রধান শিক্ষক জানান, প্রতিটি উপজেলায় প্রায় এক হাজার শ্রমিক রীতি বসে বসে শ্রমিক বেতন পায়। যেখানে মানুষের জীবন যাত্রার মানবৃদ্ধি পেয়েছে।দেশ যখন উন্নয়নের দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছে।তখনি শ্রমিকদের কর্মবিমূখ করে তোলা এ কোন ধরণের কর্মসূচি।চল্লিশ দিনের কর্মসূচির নামে ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট তৈরী করা। আসলে এই কর্মসূচি সরকার যখন হাতে নিয়েছিল।তখন আশ্বিন কার্তিক মাসে শ্রমিকদের কাজ থাকতো না,ত্রিশ বছর পূর্ববর্তী সময়ে উত্তরাঞ্চলে মঙ্গা সহ সারা দেশের প্রেক্ষাপট আলাদা ছিল।তখনই মঙ্গা দূর করার জন্য এই কর্মসূচি চালু হয়।
বর্তমান প্রেক্ষাপট মঙ্গা দূর হয়ে জীবন যাত্রার মানবৃদ্ধি পেয়েছে। এখন কি এই সেই কর্মসূচি প্রয়োজন? সেই টাকা দিয়ে যদি গ্রামীণ অবকাঠামো প্রকল্প হাতে নিলে শত শত রাস্তা-ঘাট  পাকাকরণ করা যেত।অথবা সেই টাকা দিয়ে প্রতিবছর স্কুল কলেজের ভবন নির্মাণ করলে ছাত্র/ছাত্রীদের গাছ তলায় বসে ক্লাস করতে হতো না। এখন সুধীমহলে এখন আলোচিত বিষয়, নীতিনির্ধারক মহলের এই সিদ্ধান্ত যা কোন ভাবেই উন্নয়নশীল দেশের জন্য কাম্য নয়।