অন্তর্বাস চোর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে এক অন্তর্বাস চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দেশটির বেদক শহরের পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত সোমবার বেদক রিজারভয়ের রোডের ১৩৫ নম্বর ব্লক থেকে অন্তর্বাস চুরি হয়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। অভিযোগ তদন্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর বেদক পুলিশ বিভাগ ২৬ বছরের সন্দেহভাজন চোরকে চিহ্নিত ও গ্রেপ্তার করে।

চলতি সপ্তাহের প্রথম দিকে একটি বাড়ির কাপড় শুকানোর স্থান থেকে নারীর অন্তর্বাস চুরির একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়।

চেন নামে এক নারী জানিয়েছেন, দুই-এক মাস আগে তার অন্তর্বাস চুরি হচ্ছিল। এরপরই তিনি ফ্ল্যাটের বাইরে গোপন ক্যামেরা বসান। ওই ক্যামেরাতেই অন্তর্বাস চুরি করার ঘটনাটি ধরা পড়ে।