মোঃ আনোয়ার হোসেন (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায সদরে় অবস্থিত রাঘবেন্দ্র জমিদার বাড়িটি যত্ন আর সংস্কারের অভাবে এখন ধ্বংসের মুখে । ১৪০০ খ্রীঃ পূর্বে মুসলিম শাসনামলে হরিপুর উপজেলার খোলড়া পরগণার অর্ন্তগত ছিল । মেহেরুন্নেছা ওরফে কামরুন নাহার নামে এক বিধবা মুসলিম মহিলা এ পরগনার জমিদারি । খাজনা অনাদায়ে জমিদার মেহেরুন্নেছার জমিদারির অংশবিশেষ নিলামে উঠলে কাপড় ব্যবসায়ী ঘনশ্যাম কুণ্ডু তা কিনে নেন ।
ঘনশ্যাম কুণ্ডুর পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায়। তিনি ১৮৯৩ সালে রাজবাড়ীর নির্মাণ কাজ শুরু করেন । তার পুত্র জগেন্দ্র নারায়ণ রায় উনবিংশ শতাব্দীর শেষ দিকে রাজবাড়ীর নির্মাণ কাজ শেষ করেন। ভবনটির পূর্ব পাশে শিব মন্দির ও মন্দিরের সামনে নাট্যশালা ছিল । এখানে একটি বড় পাঠাগারও ছিল। রাজবাড়ীর সামনে ছিলো সিংহ দরজা, আজ সেই সিংহ দরজা আর নেই । ১৯০০ সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হয়ে গেলে হরিপুর রাজবাড়ীও দুটি অংশে বিভক্ত হয়ে পরে।
রাঘবেন্দ্র জগেন্দ্র নারায়ন রায় কর্তৃক রাজবাড়ীটি বড় তরফের রাজবাড়ী নামে পরিচিতি পায়। এ রাজবাড়ীর পশ্চিমে নগেন্দ্র নারায়ণ চৌধুরী ও গিরীজা নারায়ন চৌধুরী ১৯১৯ সালে আরেকটি রাজবাড়ী নির্মান করেন। যার নাম ছোট তরফের রাজবাড়ী । হরিপুরের এই ঐতিহ্যবাহী রাজবাড়ীটি সংস্থারের অভাবে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে । স্বাধীনতা পরবর্তী সময়ে হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে উপজেলা ভুমি অফিস কিছু অংশে অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংক। বর্তমানে পরিত্যক্ত এ রাজবাড়ীর বিভিন্ন কক্ষে বিভিন্ন অফিস ও বাসা বাড়ী হিসেবে ব্যবহার হয়ে আসছে।
এ ব্যাপারে স্থানীয় জন সাধারণ বলেন, হরিপুর রাজবাড়ী দুটি এ এলাকার একটি ঐতিহ্যবাহী নিদর্শন ছিল । ঐতিহ্য ধরে রাখতে এটি সংস্কার করা উচিত। সরকারের লোকজন এসে দেখে যায় বার বার কিন্তু কই মেরামতের ব্যবস্থা হয়ে না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অবহেলায় কারণে আজ ধংসের মুখে জমিদার বাড়িটি।পর্যটন শিল্পের সম্ভবনাময় খাত ছিল। বহু দূর দুরান্তে থেকে পর্যটক গন এসে ঘুরে যায়।


