অস্ত্র-গুলিসহ আটক ২

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ নোয়াখালী।

আটকরা হলেন- জেলা সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন রাজিব (২৩) ও মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন (১৯)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রাজিব ও এমরানকে আটক করা হয়।

সে সময় তাদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটকরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।