এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অামতলী পৌরসভার উদ্যোগে দুঃস্থ, আসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ আগস্ট) সকাল ১০ টায় পৌরসভার বড় মমসজিদের মাঠে ২০ (বিশ) কেজি হারে চাউল বিতরনের শুভ উদ্ভোধন করেন জনাব এ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি,চেয়ারম্যান,দুর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ,বরগুনা জেলা শাখা। অামতলী পৌর মেয়র, মোঃ মতিয়ার রহমান অামতলী উপজেলা শাখা অাওয়ামী লিগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র, জি এম মুসা।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন
ছিলেন:জনাব মো: সরোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসার।
জনাব, মো: মজিবর রহমান,ভাইস চেয়ারম্যান,আমতলী উপজেলা পরিষদ। জনাব, মো: আলাউদ্দিন মিলন,অফিসার ইনচার্জ,আমতলী থানা। জনাব আলহাজ্ব মো: নুরুল ইসলাম মৃধা,সহ-সভাপতি,উপজেলা আওয়ামী লীগ আমতলী।
এ সময় অারো উপস্থিত ছিলেন জনাব, আক্তারুজ্জামান বাদল খান চেয়ারম্যান চাওড়া ইউনিয়ন পরিষদ,
এ্যাড.আলহাজ্ব নুরুল ইসলাম চেয়ারম্যান গুলিশাখালী ইউনিয়ান পরিষদ। জনাব হারুন অর রশিদ চেয়ারম্যান অাঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ। জনাব, মো: বোরহান উদ্দিন মাসুম তালুকদার চেয়ারম্যান কুকুয়া ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


