এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনা অামতলী যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ অামতলী পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মূর্যলে ফুল দিয়ে বিনম্ন শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিএম দেলোয়র হোসেন, মোঃ মতিয়ার রহমান মেয়র অামতলী পৌরসভা সাধান সম্পাদক অামতলী উপজেলা আওয়ামী লীগ। অারো উপস্থিত ছিলেন অামতলী উপজেলার অাওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উপজেলা প্রশাসকের কার্যালয়সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় প্রসাশনিক কর্মকর্তা, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে এক শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


