শেখ অাবু মুছা (তালা)সাতক্ষীরা ঃ তালায় অ-অনুমোদিত যানবহন নিয়ন্ত্রনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। শ্রীমন্তকাটি ছাত্র কল্যান পরিষদের আয়োজনে বুধবার সকালে তালা ডাকবাংলার সামনে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, ছাত্র-কল্যান পরিষদের সভাপতি দেবাশীষ দাশ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। মানব বন্ধন শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে সড়ক দূর্ঘটনা রোধে অননুমোদিত যানবহন ইজি-বাইক,নছিমন,করিমন,ট্রলি ও মটর ভ্যান নিয়ন্ত্রনে কঠোর আইন প্রনয়ণ সহ শিশু শিক্ষার্থীদের প্রতিষ্ঠন সমুহের সামনের রাস্তায় গতিরোধক বাঁধ নির্মানের দাবীতে জানানো হয়। এ ছাড়া ব্যস্ততম সড়কের দু’পাশে বছর জুড়ে স’মিলের কাঠ, বিক্রয় ও নির্মান সামগ্রী ,ফুটপথে অবৈধ স্থাপনা অপসারণের জন্য দাবী জানানো হয় ।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী তালার শ্রীমন্তকাটি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে ইজি-বাইকের ধাক্কায় মোহনা পাল (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়। এছাড়া ১৬ ফেব্রুয়ারী চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় প্রীতম (৫) নামের আরেক শিক্ষার্থী মায়ের হাত ধরা অবস্থায় নছিমনের ধাক্কায় নিহত হওয়ার ঘটনা সহ সড়ক-মহাসড়ক জুড়ে বেপরোয়া যানবহনের প্রতিনিয়ত দুর্ঘটনায় আতংকিত এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


