এম এম সি মেহেদী: শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিশেষ অবদানের জন্য বেস্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৮ পেলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃতি সন্তান নাজমুল হুসাইন। শনিবার ঢাকার এলজিইডি মিলনায়তনে শিক্ষার ডিজিটাল রূপান্তরে অগ্রগন্য ভ‚মিকা পালনকারী প্রতিষ্ঠান নেটিজেন আইটি’র আয়োজনে শিক্ষার ডিজিটাল রূপান্তরের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেটিজেন আইটি’র চেয়্যারম্যান সহিদ হোসেন মিঠু, ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া আশিক খান, এমডি রায়হান নোবেল, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুই, বিকাশ লিঃ এর চীফ কমার্সিয়াল অফিসার মিজানুর রশীদ প্রমুখ। দেশের প্রত্যেকটি উপজেলা প্রতিনিধির মধ্য থেকে বেস্ট রেটিংপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। “ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল শিক্ষা সবার আগে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ অর্জনের লক্ষে এসডিজি-৪ তথা সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নেটিজেন আইটি ও বিজয় ডিজিটালের ফকিরহাট উপজেলা প্রতিনিধি হিসাবে নাজমুল হুসাইনের এ অর্জনে ফকিরহাটবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


