আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে উৎসব পালন করতে পারে

এম এম সি মেহেদ: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে রামপালে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় কালে খুলনা সিটি কর্রোপরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেছেন যে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে এবং নিরাপদে থাকে এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানাদী সুস্থ্যভাবে পালন করতে পারে। তিনি আরো বলেন যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে সকল ধর্মের লোক সবার অনুষ্ঠানে অংশ গ্রহন করে এবং এক অপরের আনন্দ ভাগাভাগী করে নেয়। এই ঐতিহ্য বাঙ্গালীর দীর্ঘ দিনের। তিনি বলেন আমদের সকল ধর্মের মানুষের মাঝে যে মেল বন্ধন রয়েছে , তা আমাদের যে কোন মূল্যে ধরে রাখতে হবে। আর এই সম্প্রীতি ধরে রাখতে হলে আগামী নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। রামপালের দশটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে বক্তব্য প্রদানের সময় তিনি এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি বুধবার সকালে ৯টায় গৌরম্ভা বাজার সার্বজনীন পূজা মন্ডপ থেকে যাত্রা শুরু করে একটানা সন্ধা পর্যন্ত উপজেলার দশটি ইউনিয়নের ৪০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব কুমার পাল, সাধারন সম্পাদক অসিত বরন কুন্ডু, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, বিভন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।