মোঃ সিজান খাঁন সোহাগ অনুসন্ধানী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আজ সকাল ১০ টার দিকে সময় মোগড়া ইউপির মোগড়া গ্রামের শফিকুর রহমানের বাড়িতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হয়েছেন এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি অমিত হাসান আবির,দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন এবং দৈনিক ডোনেট বাংলাদেশের আখাউড়া প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া।
আহত সাংবাদিকরা জানান,শনিবার সকাল ১০টার দিকে আখাউড়ার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের অধিবাসী মোঃ শফিকুর রহমান(৫৫) পিতা মৃত আব্দুল ওহাব আমাদেরকে মুঠোফোনে ফোন দিয়ে জানান,তার বাড়িতে একদল সন্ত্রাসী, হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং তার ছেলে-মেয়েদের মারধর করে। খবর পেয়ে সাংবাদিকরা যখন ঘটনাস্থলে প্রবেশ করে তখন সন্ত্রাসী আবু সায়েদ(৫৫)পিতা আবদুল ওহাব, সুমন মিয়া(৩২) পিতা আবু সামাদ, বাকের খন্দকার(৪০) পিতা অজ্ঞাত, গোলাম মোস্তফা(৫০) পিতা-মৃত আব্দুল জলিল, আব্দুল কাদের(৩৫) পিতা-মৃত আব্দুল জলিল, আবুল কাশেম(৩০) পিতা-মৃত আব্দুল জলিল, জবিউল্লাহ (২০)পিতা মোস্তফা,নাইম(১৮)পিতা আব্দুল কাদের, রহিমা খাতুন (২৪)পিতা আবু সামাদ সাংবাদিকদের ওপর হামলা চালায়। এসময় সাংবাদিকদের মোবাইল ফোন,ক্যামেরা এবং মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় সাংবাদিক আবির বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আক্তার রেইনা বলেন, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন,মামলা নেয়া হয়েছে।খবর পাওয়ার পর ফোর্সসহ এসআই নিতাইকে পাঠিয়েছি। ক্যামেরাটি উদ্ধার করা হয়েছে।দ্রুত আসামীদেরকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।


