মোঃ সিজান খাঁন সোহাগ: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে সোহেল মিয়া ওরফে উজ্জল (২২) নামে এক মাদক ব্যাবসায়ীকে শাস্তি দেয়া হয়েছে।আজ শনিবার সন্ধ্যায় চলমান মাদক বিরোধী অভিযান অংশ হিসেবে আখাউড়া বাউতলা সিমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি সদস্যদের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান। জানা গেছে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় বাউতলা সিমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি কর্যক্রম চলে।তল্লাশি ও অভিযান চলা কালিন সময়ে সোহেল মিয়া ওরফে উজ্জল (২২) কে আাখাউড়া বাউতলা সিমান্ত থেকে ৪৮ পিছ ইয়াবা সহ ভ্রাম্যমান আদালত আটক করে।নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে, স্বীকারোক্তির ভিত্ততে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই সোহেল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করা হয়।কারাদণ্ড প্রাপ্ত সোহেল মিয়া আখাউড়া নূরপুর গ্রামের মাহতাফ মিয়ার ছেলে।সাধারন জনগনের অভিপ্রায় অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।


