আগামী একাদশ জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুুযায়ী লালমোহনে- এমপি শাওন

সিরাজ মাসুদ, ভোলাঃ ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনারের অধিনে ।
এটাই শেখ হাসিনার বাংলাদেশ, এই দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার শেখ হাসিনার মূল লক্ষ।
আমরা আশা করবো আপনাদের মুল্যবান ভোট দিয়ে বাংলাদশের বিদ্যুৎ এর উন্নয়ন,স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,স্কুল কলেজ একাডেমির ভবনের উন্নয়ন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে ধরে রাখতে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। আজ দুপুরে দশ কোটি টাকা ব্যায়ে ১০ এমভিএ উপকেন্দ্র লালমোহন -২ সাব স্ট্রেশনের শুভ উদ্ধোধনের অনুষ্ঠানে কর্তারহাট বাজারের পল্লী বিদৃুৎ সমিতির সভাপতি কামাল ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন এমপি শাওন। এ সময় অন্যান্যদের মধ্যে ভোলা পল্লি বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বশার আজাদ,ডিপটি ম্যানেজার এস এম শাহীন আহসান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।