আজও পাটুরিয়া-দৌলতদিয়ায় রাজধানমুখী মানুষের ঢল

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজও ফেরি পারপার হচ্ছেন রাজধানমুখী কর্মজীবী মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কায় না করেই জীবন-জীবিকার জন্য এমন ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছেন অনেকে।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।

দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা, কাজির হাট নৌরুটের ২০টির ফেরির মধ্যে সকাল ৬টা থেকে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় যানবাহন পারাপারে চলছে ৩টি ফেরি। এতে গাদাগাদি আর সামাজিক দূরত্ব না মেনে ফেরিতে পার হচ্ছে মানুষ। ঘাট এলাকাতেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই।

পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানায়, পাটুরিয়া-দৌলতদিয়ায় রাতের দিকে ৩ সহস্রাধিক যানবাহন পারাপার হয়েছে। সকাল ৭টার পর থেকে ঢাকাগামী যাত্রীর চাপ আছে।