আন্তর্জাতিক ডেস্ক : আটবারের মতো অনাস্থা ভোটে টিকে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্টের পদ থেকে তাকে অপসারণে পার্লামেন্টের বিরোধীরা এ পর্যন্ত আটবার অনাস্থা ভোটের আয়োজন করেছে। মঙ্গলবার অষ্টমবারের মতো অনাস্থা ভোট মোকাবিলা করতে হয়েছে তাকে। শেষ কথা হলো- এবারো টিকে গেছেন এবং প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বহাল তরিয়তে থাকবেন।
জুমার বিরুদ্ধে এবার অনাস্থা ভোট নেওয়া হয়েছে গোপন ব্যালটে। বিরোধীদের ধারণা ছিল, ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি) গোপন ব্যালট পেলে জুমার বিরুদ্ধে ভোট দেবেন। কিন্তু সে আশায় গুঁড়ে বালি হয়েছে তাদের।
প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে অপসারণের উদ্দেশ্যে অনাস্থা ভোটের ডাক দেয় বিরোধীরা। মঙ্গলবার পার্লামেন্টে ভোট শেষে দেখা যায়, জুমার বিরুদ্ধে পড়েছে ১৭৭ আর পক্ষে পড়েছে ১৯৮ ভোট।
ভোটের ফলাফল প্রকাশের পর জুমার এএনসির এমপিরা নেচে গেয়ে জয় উদযাপন করেন। প্রেসিডেন্ট জুমা তার দলের এমপিদের ধন্যবাদ জানান।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন


