আন্তর্জাতিক মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ আন্তর্জাতিক মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎবরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮:০৫ মিনিটে মুক্তিযুদ্ধা স্মৃতিফলকে ১৫-ই আগষ্টের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের পর এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এর পূর্বে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের নেতৃত্বে জেলাপ্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭:৩০ মিনিটে মুক্তিযুদ্ধা স্মৃতিফলকে ১৫-ই আগষ্টের সকল শহীদদের স্মরণে ০১ মিনিটের নিরবতা পালনের পর এই শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
জেলাপ্রশাসনের পর জেলার অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর, বীরমুক্তিযোদ্ধাগন, সংগঠন, ক্লাব রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখা, ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের পর জেলা অফিস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব ,মাওলানা শামসুল হক(জামালী)সভাপতি বাংলাদেশ আওয়ামী ওলামালীগ, মানিকগঞ্জ জেলা শাখা। এরপর মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তিনি।