আন্তর্জাতিক ডেস্ক : এ ঘটনায় প্রায় আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবার নানগরহর প্রদেশে এ ঘটনা ঘটে। এদিন নানগরহরে জড়ো হওয়া সৈন্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হতাহতদের মধ্যে বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবানদের সদস্য রয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি। আত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, জালালাবাদ থেকে ২৫ মিলোমিটার দূরে রোদাত জেলায় এই হামলা চালানো হয়। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এক অনুষ্ঠান উদযাপনে তারা সেখানে জড়ো হয়েছিলেন।
সূত্র : আল জাজিরা


