আবারও নতুন করে ঠাকুরগাঁওয়ে ৪জন করোনায় আক্রান্ত

মোঃ সুলতান আলী, বালিয়াডাঙ্গী থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় রয়েছে ২জন, রাণীশংকৈল উপজেলায় একজন ও পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন।এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৪৬ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৪৮৫ জন এবং মৃত্যু বরণ করেছেন ২৯জন।
বুধবার (৩১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ জেলায় নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন।এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৫৪৬ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪৮৫জন এবং মৃত্যুবরণ করেছেন ২৯জন।

এছাড়াও সারাদেশে নতুন করে করোনার প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় জেলাবাসিকে মাস্ক ও গ্লোভস ব্যবহারের পরামর্শসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সিভিল সার্জন।