আবাসিক হোটেলের রুম থেকে এক তরুণীর লাশ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুম থেকে রিসিতা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল হলিডে ইনের ‍রুম থেকে ওই মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

তবে, হোটেল এট্রি বুক থেকে রিসিতার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ভোরে হোটেল হলিডে ইনের ‍রুম থেকে রিসিতা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।