আমতলীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে কৃষকের ধান

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে কৃষকের ধান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে।

ভূক্তভোগী সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের কৃষক সুলতান মাতুব্বর তার ৬ বিঘা জমির পাঁকা ধান কেঁটে মাড়াই করার জন্য বাড়ীর কাছে ওয়াবদা ভেরীবাঁধ (রাস্তায়) ঢালে পালা করে রাখেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় কে বা কাহারা শত্রæতা বশতঃ সেই ধানের পালায় আগুন ধরিয়ে দেয়। বুধবার ভোর সারে ৫টায় ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে দেখেন তার ধানের পালে থেকে ধোয়া বের হ”েছ। ঘটনার এতে তার পালায় থাকা অধিকাংশ ধান পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক সুলতান মাতুব্বর মুঠোফোনে বলেন, আমার জমির পাকা ধান কেঁটে মাড়াই করার জন্য বাড়ীর কাছে ওয়াবদা রাস্তার ঢালে পালা করে রাখি। মঙ্গলবার গভীর রাতে দৃর্বৃত্তরা সেই ধানের পালায় আগুন ধরিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখি পালায় থাকা অধিকাংশ ধান পুড়ে ধোয়া বের হ”েছ। এ ঘটনা আমি চেয়ারম্যানকে জানিয়েছি। এতে  আমার প্রায় ৪০/৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।

হলদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা বলেন, ধানের পালায় আগুন দেয়ার ঘটনা শুনেছি। কারা এ ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা করা হ”েছ।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে থানায় কেহ কোন অভিযোগ দেয়নি।