মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি : সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোটার দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও নতুন ভোটারদের মাঝে আইডি কার্ড বিতরণ।
সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে আমতলী শহরে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান বোরহান আহমেদ মাসুম তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হুমায়ূন কবিরসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন তার কার্যালয়ে ৪ জন নতুন ভোটারদের মাঝে লেমিনেটিং পেপারের ভোটার আইডি কার্ড বিতরণ করেন।


