আমন্ত্রিত শাহরুখ রণবীর-দীপিকার বিয়েতে?

শাহরুখ খান ও রণবীর সিং, দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। অনেকদিন থেকেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে এটি আরো জোরালো হয়। আগামী নভেম্বরেই নাকি বিয়ে করছেন তারা।

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ নভেম্বর সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন রণবীর-দীপিকা। তবে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২-১৬ নভেম্বর ইতালিতে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তাদের বিয়েতে উপস্থিত থাকবেন বলিউড কিং শাহরুখ খান।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘রণবীর-দীপিকা দুজনই ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে চাইছেন। আর বিদেশে তারা তাদের মনের মতো করে তা করতে পারবেন। যদিও তারা ‍ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের জন্য মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন। রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর ও দীপিকার প্রিয় ব্যক্তি শাহরুখ খান ইতালির বিয়েতে উপস্থিত থাকবেন। এছাড়া এ জুটির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও বিয়েতে উপস্থিত হবেন।’

গত বছরের ডিসেম্বরে অনেকটা গোপনেই বিয়ে করেন ভারতীয় শোবিজ অঙ্গনের আরেক আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ইতালিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শোনা যাচ্ছে, এ জুটির পথেই হাঁটবেন রণবীর-দীপিকা।