আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে গাছ থেকে আম পেড়ে উৎসবের উদ্বোধন করলেন এমপি-ডিসি

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জে : অবশেষে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আমপাড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ আসনের এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি ডিসি মো. মঞ্জুরুল হাফিজ গাছ থেকে ঠুসি দিয়ে আম পেড়ে উদ্বোধন করেন। অপরদিকে ২২ মে শনিবার জেলার অন্যতম বৃহৎ আমবাজার গোমস্তাপুরের রহনপুর আম বাজারের উদ্বোধন করা হবে

২১ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইভ ম্যাংগো মিউজিয়াম (রাজার বাগান) আমবাগানে রাণীসমৃদ্ধি বৃন্দাবন জাতের আম পেড়ে আম পাড়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার উদ্বোধন হওয়া মানেই মানুষ বুঝবে সারাদেশে আম বাজারে এসে গেছে

বর্তমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম ভোক্তার কাছে পৌঁছে দিতে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ বাজারজাত করছেন সংশ্লিষ্টরা। আর এতে সব ধরনের সহায়তা করবে প্রশাসন। আম পাড়া বাজারজাত পরিবহনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না। আম সরবরাহের ক্ষেত্রে কোন সমস্যা হলে জেলা প্রশাসন সবসময় বাজার তদারকি করবে। জেলা আমের যে সুনাম রয়েছে তা আপনাদের ধরে রাখতে হবে

সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা হাফিজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সহধর্মীনি নাহিদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াাকত আলী শেখ

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, আম ব্যবসায়ী, ইজারাদার চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মোঃ মাইনুল ইসলাম, আমচাষী ইসমাঈল হোসেন খান শামীম , কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু সহকারী কমিশনারসহ অন্যরা

আম পরিবহনের ক্ষেত্রে বিশেষ ট্রেন ম্যাংগো স্পেশাল গতবারের মত এবারও চলবে। অতএব বৃহত পরিসরে শুরু হয়ে গেলো আম কেন্দ্রিক বাণিজ্য