আম বাগান থেকে ধাওয়া করে নীলগাই ধরলো গ্রামবাসী

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে ঘুরে বেড়ানোর সময় ধাওয়া করে একটি নীলগাই ধরেছেন এলাকাবাসী। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকায় নীলগাইটিকে প্রায় ১৫২০ জন ব্যক্তি ধাওয়া করে আটক করে

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, দুপুর টার দিকে হঠাৎ স্থানীয়রা দেখতে পায় গলায় দড়ি পেচানো অবস্থায় নীলগাইটি বাগানে ছুটে বেড়াচ্ছে। এসময় ১৫২০ জন মিলে নীলগাইটিকে ধরে গাছে বেঁধে রেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়

স্থানীয় বাসিন্দা নীল গাই আটককারী মোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে। এসময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়

দাইপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহা. আলোমগীর মুঠোফোনে বলেন, স্থানীয়দের মাধ্যমে নীল গাইয়ের খবর জানতে পেরে তা বন বিভান স্থানীয় বিজিবিকে খবর দিয়েছি। ইতিমধ্যে বিজিবি নীলগাইটিকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের বিওপিতে নিয়ে গেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে নীলগাইটি হস্তান্তর করা হবে

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান বলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। রাজশাহী থেকে আমাদের একটি টিম শিবগঞ্জের উদ্দেশ্য দিয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে নীলগাইটিকে নিয়ে আসবে

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, একটি নীলগাই স্থানীয়রা আটক করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে জানিয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। পরে তাদের কাছে হস্তান্তর করা হবে।