আলমগীর হোসেন আলম চৌধুরী মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন আলম চৌধুরী রোববার রাত দশটার দিকে তার জামাতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের স্থানীয় পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ডের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি প্রায় বত্রিশ বছর ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সোমবার যোহরের নামাজের পর বোরহানউদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধি ওই জানাজার নামাজে অংশ নেন। বিকাল সাড়ে পাঁচটায় হাসাননগরের নিজ বাড়ির দরজায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, বিপুল সংখ্যক আতœীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুমের বিদেহী আতœার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সহ বহু সংগঠন।