আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ময়লা পানি নিষ্কাশনের একটি ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রোববার (১৯ জানুয়ারি) রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি ড্রেন থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


