পলাশ, ক্রাইম রিপোর্টার: আজ দুপুর ১২টার সময় আশুলিয়া জামগড়া ফ্যান্টাসীর সামনে নৌকার প্রতীক এমপি প্রার্থী ডাঃ এনামুর রহমান এর পক্ষে গণসংযোগ ও পথসভা করেন। উক্ত গণসংযোগটি জামগড়া চৌরাস্তা হইতে পাথালিয়া ইউনিয়নে সমাপ্তি হয় এবং জনগণের কাছে লিফলেট বিতরণসহ নৌকা মার্কায় ভোট চান। আহŸায়ক আশুলিয়া থানা যুবলীগ- মোঃ কবির হোসেন সরকার, আহŸায়ক ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ- মোঃ নুরুল আমীন সরকার, যুগ্ম আহŸায়ক ইয়ারপুর ইয়নিয়নের যুবলীগ- মোঃ সোহেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়ন- মোঃ নয়ন হোসেন সরকারসহ আওয়ামী যুবলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


