কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন না বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার। ১৬ নভেম্বর শুক্রবার সকালে ঢাকাস্থ নিজ বাসভবনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ ঘোষনা দেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলা আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য মনোনয়নপত্র ক্রয়ের উদ্দ্যেশে ইঞ্জিনিয়ার ফারুক আহম্মদের বাসায় যান উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময়ে দলীয় মনোনয়নপত্র ক্রয় করতে অস্মতি জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন না বলে নেতাকর্মীদের জানিয়ে দেন তিনি। এরপরেও ওই দিন তাঁর পক্ষে একটি মনোনয়নপত্র ক্রয় করেন উপজেলা বিএনপি’র সহসাধারন সম্পাদক হুমায়ুন কবির। ১৬ নভেম্বর শুক্রবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়নপত্র পুরন করে ফারুক আহম্মেদের স্বক্ষর আনতে গেলে মনোনয়নপত্রে স্বক্ষর না করে ফিরিয়ে দেন উপস্থিত নেতাকর্মীদের।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোঃ পলাশ জানান, ব্যবসায়িক ব্যস্ততার কারণে আপাতত অবসরে আছেন ইঞ্জিঃ ফারুক আহম্মেদ তালুকদার। তিনি শুধু সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না । তবে দলের পক্ষ হয়ে কাজ করবেন।


