আসলামপুরে নুরে আলম মাস্টারের নৌকার গনজোয়ার

তরিকুল ইসলাম হৃদয়,চরফ্যাসন প্রতিনিধি: আসলামপুরে সাধারন জনগণের দীর্ঘ প্রতিক্ষার পরে দীর্ঘ এক যুগ পর আগামী ২৮ নভেম্বর ভোলার চরফ্যাশনের আসলামপুর  ইউপি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী ( ৬ নভেম্বর) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে আসলামপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ নুরে আলম মাস্টার , ইসলামী আন্দোলন বাংলাদেশে (চর মোনাই) মনোনীত মোঃ সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কাশেম মিলেটারি মনোনয়ন পত্র দাখিল করেছেন।এদিকে আসলামপুরে ইউপি  সাধারণ  সদস্য পদে ৪৫ জন মনোনয়ন দাখিল করেছেন।

দীর্ঘদিন পর আসলামপুরে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের হাওয়া লেগেছে, দলমত নির্বিশেষে নৌকার স্লোগানে স্লোগানে আসলামপুরে গণজোয়ার চলছে। সাধারন মানুষের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে। নৌকার প্রার্থী মাস্টার নুরে আলম জানান, ইউনিয়ন আওমীলীগের সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে গরীব দুঃখী মেহেনতী মানুষের পাশে থেকে সর্বাত্তক সহযোগিতা করেছেন। তিনি আরও জানান এই ইউনিয়নের সীমানা নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমায় নির্বাচন স্থগিত ছিল,সেখানে তার একান্ত প্রচেষ্টায় এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এম পি মহোদয়ের সহযোগিতায় মামলার রায় নিয়ে এসেছেন। এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন। তিনি দাবী করেন,জনগণ ভোটের অধিকার ফিরে পাওয়ায় ইতিমধ্যেই জনগণ তার ডাকে সারা দিয়ে, নৌকা গনজোয়ারে ভাসছে।