নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ব্যাটারি কারখানার পানির ট্যাংকি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোল্লারচর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার ওই মরদেহটি উপজেলার গোপালদী পৌরসভার ভিটি কলাগাছি গ্রামের ইব্রাহীমের স্ত্রী সখিনা বেগমের (৬২)।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।


