ইউপি নির্বাচনে চর আফজাল ০২নং ওয়ার্ডে জয়ী জাহাঙ্গীর আলম

আরফিন সাকিলঃ ভোলার চরফ্যাশন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৩নং চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

তিনি আমাদের কে জানান অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ সুন্দর নির্বাচন হয়েছে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছে চর আবজাল ০২ নং ওয়ার্ড এর জনগণ আমাকে ভালবেসে বিনা স্বার্থে ভোট দিয়েছে। আমিও তাদের পাশে সুখে দুঃখে সব সময় থাকবো ইনশাআল্লাহ।