ইন্তেকাল করলেন রাজবাড়ী জেলা জাসদের সভাপতি

জেলা প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মঙ্গলবার (০৩ মার্চ) ভোর ৫টার দিকে জেলা শহরের বড়পুল এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আছর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজের জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুল হক মনি জানান, আহম্মেদ নিজাম মন্টুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।