আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নৌকাটি বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশের তানজুং সেলোত থেকে তারাকান যাওয়ার পথে উল্টে গিয়ে ডুবে যায়। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটিতে ৪৮ জন আরোহী ছিল। এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন। নৌকাটির অন্যান্য আরোহীদের উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে । এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১৩ জন। সোমবার কালিমান্তান দ্বীপের উপকূলে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে। গত জুলাইয়ে একই নৌরুটে নৌকাডুবে আটজনের মৃত্যু হয়। গত বছরের প্রথম দিনে জাকার্তায় পর্যটকবাহী একটি নৌযানে অগ্নিকাণ্ডে নিহত হয় ২৮ জন।


